প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১২:৫৮:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১২:৫৮:৫৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা এখনো ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই এই সফর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
 

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
 

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দিনেশ ত্রিবেদী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক রয়েছে। এদিনের বৈঠকে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে বৈঠকটি নিয়ে ইতিবাচক অনুভূতি প্রকাশ করেন তিনি।
 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত আছে। যখনই দুই প্রধানমন্ত্রী মনে করবেন, তখনই সফরটি হবে।’

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]