অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন?

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১২:৪৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১২:৫৭:৫১ অপরাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির সরকারি চাকরিজীবীরা টানা ৭ দিন পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারবেন।
 

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে দেশে সাধারণ ছুটি থাকবে। অর্থাৎ, দুর্গাপূজায় মূল সরকারি ছুটি দুই দিন। এর সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।
 

হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা এই ঐচ্ছিক ছুটি নিলে ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি ভোগ করতে পারবেন। এর সঙ্গে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলেই সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হয়ে টানা ৭ দিন ছুটির সুযোগ তৈরি হবে।
 

অন্যদিকে, অন্য ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজার দুই দিনের (২০ ও ২১ অক্টোবর) সরকারি ছুটি পাবেন। তাঁরা চাইলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক দিনের ছুটি নিয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
 

তবে এই টানা ছুটি সবার জন্য প্রযোজ্য নয়। সরকারি ছুটি থাকলেও হাসপাতাল ও চিকিৎসাসেবা, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং গণমাধ্যমের মতো জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীদের দায়িত্ব পালন করতে হতে পারে। জরুরি সেবা সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের ছুটির দিনেও দায়িত্বে রাখতে পারবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]