এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১১:১৬:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১১:১৬:৩৯ পূর্বাহ্ন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে। এক ভাই বিএনপি করবেন, আরেকজন ফ্যাসিস্ট আর অন্যজন গুপ্তভাবে কাজ করবেন—তা চলবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার স্পষ্ট বার্তা, আপনারা কিন্তু পার পাবেন না।’
 

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের কাউখালীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, ‘যাঁরা ফ্যাসিস্ট ও রাজাকার ছিলেন, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। তাঁদের সঙ্গে কোনো আত্মীয়তা থাকলে সেই বন্ধনও ছিন্ন করতে হবে।’


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, ‘আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, এ দেশের মা বিনা চিকিৎসায় মারা গেছেন এই ফ্যাসিস্টদের কারণে। সেই ফ্যাসিস্টদের আপনারা প্রশ্রয় দেবেন, তাঁদের সঙ্গে আত্মীয়তা করবেন—সেই দিন শেষ। একদম শেষ।’


আলোচনা সভায় কাউখালী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]