বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১০:০৩:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১০:০৩:৩৭ পূর্বাহ্ন

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার বাঘাইছড়ি মুখ এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় বিদেশি ‘উইন’ (Win) ব্র্যান্ডের ৯৯০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়।
 

বিজিবি আরও জানায়, জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা। প্রতি প্যাকেটের আনুমানিক দাম ৩০০ টাকা ধরে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
 

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]