প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১১:১৪:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১১:১৪:২৩ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চ্যুয়াল বক্তব্য চলাকালে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে।
 

গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিটের মাথায় মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও শুধু সভাস্থলে বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
 

এ ঘটনার পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জিএম মো. আলতাপ হোসেনকে বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়। গতকাল সোমবার রাতে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বে থাকা জিএম মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওই আদেশে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম জানান, তিনি আগে থেকেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি অবগত করেছিলেন। এরপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, যদিও উপজেলা পরিষদের অন্যান্য স্থানে তখন বিদ্যুৎ ছিল। যোগাযোগের অভাবে এমনটি ঘটে থাকতে পারে বলে তিনি মনে করেন।
 

অন্যদিকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান জানান, ইউএনও কার্যালয়ে বিদ্যুৎ নেই—এমন অভিযোগ পেয়ে লাইনম্যানরা সেখানে গিয়েছিলেন। কর্মচারীরা ভেবেছিলেন, ইউএনও কার্যালয়েই হয়তো সভাটি হচ্ছে। তাই মেরামতের জন্য লাইন বন্ধ করায় সভাস্থলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ভুল-বোঝাবুঝির কারণে মাত্র দুই মিনিটের মতো বিদ্যুৎ বন্ধ ছিল। এই ঘটনার জেরেই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]