বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান

আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০২:০৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০২:০৮:১০ অপরাহ্ন
মোঃ আবদুজ জাহের, বাঘাইছড়ি : “সাক্ষরতা অর্জন করি, দক্ষতা বৃদ্ধি করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা, রাঙামাটির সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমার সঞ্চালনায় এবং কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও সুবিধাবঞ্চিত মানুষকে শিক্ষার আওতায় এনে জীবনমুখী ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। বাঘাইছড়িতে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আওতায় আনা, নিরক্ষরতা দূরীকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বাঘাইছড়িকে নিরক্ষরমুক্ত ও দক্ষতাসম্পন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]