মোঃ মাসুদ রানা, কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও কুমিল্লা জজকোর্টের অ্যাডভোকেট আবু মুছা ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু মুছা ভূঞা বলেন, আগামী দাখিল পরীক্ষার্থী এবং অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় যারা ভালো ফলাফল করবে, তাদের নিজস্ব তহবিল থেকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিকভাবে পড়াশোনা করার আহ্বান জানান এবং সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার প্রতি আরও যত্নশীল হওয়ার বিষয়ে আহব্বান জানান।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। l
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।