ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১২:৩৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১২:৩৮:৫২ অপরাহ্ন

ইয়েমেনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে নতুন করে শুরু হওয়া তীব্র সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই লড়াইয়ে উভয় পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিকেরাও প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 

সামরিক ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের তাইজ ও দক্ষিণাঞ্চলের হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। লোহিত সাগরের উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে হুতিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত চলা সংঘর্ষে সরকারি বাহিনীর ৮৪ সেনা নিহত হয়েছেন। তাঁদের দাবি, নিহত সেনাদের বেশির ভাগই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন। অন্যদিকে হুতিদের সামরিক সূত্র জানিয়েছে, একই সময়ে তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছেন।
 

এদিকে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগও মারাত্মকভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকায় ব্যাপক গোলাবর্ষণ ও সংঘর্ষের কারণে প্রায় ১ হাজার ৭৯০টি পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ক্রমবর্ধমান এই সহিংসতায় ওই অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]