গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০২:৩০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০২:৩০:০৯ অপরাহ্ন

গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, এসব দাবিতে লংমার্চ করে কোনো লাভ নেই। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
 

ডিএসসিসির প্রশাসক বলেন, গ্যাস ও বিদ্যুতের বর্তমান সমস্যা বিগত সরকারের সৃষ্টি করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আলাদিনের চেরাগ নেই যে, ঘষা দিলেই গ্যাস, বিদ্যুৎ, পানি—সব চলে আসবে এবং সব সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে।
 

বিরোধী দলের চলমান লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি আরও বলেন, গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই। উল্টো এই লংমার্চ কর্মসূচিতে তারা যে পরিমাণ পেট্রল বা গ্যাস ব্যবহার করছে, তা শুধুই অপচয়।
 

বর্তমান সরকারের অর্থনৈতিক সফলতার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, বিপুল পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে। তা সত্ত্বেও মাত্র ছয় মাসের মধ্যে সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে। দেশের স্বার্থে এ কারণে বিরোধী দলের উচিত বর্তমান সরকারকে ধন্যবাদ দেওয়া।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]