বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৫:৪১:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৫:৪১:৩৭ অপরাহ্ন
মো. আব্দুজ জাহের . বাঘাইছড়ি (রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৬৪.৬৮ ঘনফুট সেগুন কাঠ ও ৭.৮৮ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের মোট পরিমাণ ৭২.৫৬ ঘনফুট, যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা।

মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা চালিয়ে যাওয়ায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]