দেশ নানা সংকটের মধ্যে দিয়ে গেলেও সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে লোডশেডিং কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে এই নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি ও সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, নানামুখী সংকটের মধ্যেও জনদুর্ভোগ লাঘবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।