দিনাজপুরে ডুয়েল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৩৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৩৫:৫৮ অপরাহ্ন

ফিরোজ সরকার দিনাজপুর: শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি, কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে ডুয়েল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
 

গতকাল শনিবার (২৯ আগস্ট) বিকেল চারটায় দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল।
 

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ রকিবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ডুয়েল ট্রেনিং সিস্টেমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জানান, এই আধুনিক প্রশিক্ষণব্যবস্থার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বরং সরাসরি শিল্পপ্রতিষ্ঠানে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবেন। এতে তাঁদের কারিগরি দক্ষতা যেমন বাড়বে, তেমনি দ্রুত কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]