‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৩:৫৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৩:৫৭:৪৬ অপরাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ‘ঈদ মোবারক’ লিখে এ শুভেচ্ছা জানান তিনি।

 

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, এই পবিত্র দিনটি পারস্পরিক সম্প্রীতি ও একাত্মতার চেতনাকে আরও শক্তিশালী করবে এবং সবার চারপাশে আনন্দ ছড়িয়ে দেবে।
 

এক্সে দেওয়া ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই দিনটি আমাদের চারপাশে একাত্মতা ও আনন্দ আরও বাড়িয়ে তুলবে। দয়া ও সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার মানসিকতা যেন সব সময় আমাদের পথ দেখায়।’

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]