জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১২:১৯:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১২:৫৫:৫৩ পূর্বাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির আসন্ন কার্যকরী পরিষদের নির্বাচন পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশ অনুযায়ী, এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান। কমিশনের অপর দুই সদস্য (নির্বাচন কমিশনার) হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান আতিকুর রহমান।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্যের অনুমোদনক্রমে গঠিত এই কমিটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]