বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম নিয়মিত বাড়ানো বা কমানো হয়। তাই কেনার আগে সর্বশেষ বাজারদর যাচাই করে নেওয়া ভালো। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। নতুন দাম ঘোষণা না করা পর্যন্ত দেশে এই দামেই সোনা কেনাবেচা হবে।
বাজুস জানিয়েছে, গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, দেশে আজ ভ্যাটসহ সোনার ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
সোনার দামের পরিবর্তন হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী এর মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকার ও রৌপ্যালংকারের এই বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে আর কোনো ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার পরিবর্তন (এক্সচেঞ্জ) ও ক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।