দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৯:২১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৯:২১:১৮ অপরাহ্ন


সত্যম চক্রবর্তী দিব্য, নেত্রকোণা: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে শফিউদ্দিন সোহাগ (৩৭) ও এনামুল হক (২১) নামের দুজনকে দেড়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার উপজেলার শিমুলতলী নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এই জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার শিমুলতলী এলাকায় অভিযানকালে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে শফিউদ্দিন সোহাগ ও এনামুল হক নামের দুইব্যক্তিকে আটক করা হয়। 

পরবর্তীতে আসামীদের অপরাধের মাত্রা বিবেচনায় শফিউদ্দিন সোহাগকে একলাখ টাকা এবং এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]