প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর বক্তব্য, দেবিদ্বারে বিএনপির প্রতিবাদ সভা

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৭:৫৫:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৭:৫৫:১১ পূর্বাহ্ন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীজোড়া গ্রামের মোবারক হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ সভা করেছেন।
 
স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, গত শনিবার (১৫ আগস্ট) ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের উজানীজোড়া দক্ষিণপাড়া কাজীবাড়ির যুবক মোবারক হোসেন ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
​​ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
 
এই ঘটনার প্রতিবাদে গতকাল রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সাতটায় উপজেলার ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় উজানীকান্দি (বল্লভপুর) বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
​দেবিদ্বার উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ছগির আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাংবাদিক মাসুদ রানা, দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মো. মমিনুল ইসলাম ভূঁইয়া (মুন্না মেম্বার), ২ নম্বর ওয়ার্ড (বল্লভপুর) বিএনপির সভাপতি মো. জালাল সরকার প্রমুখ।
 
​সভায় দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আউয়াল খানের লোকেরা টাকার বিনিময়ে অভিযুক্ত মোবারক হোসেনের পক্ষ নিয়ে তাঁকে বাড়ি থেকে নিরাপদে সরিয়ে দিয়েছে।
 
​বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতাকে নিয়ে এ ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য গ্রহণযোগ্য নয়। ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তাঁরা।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]