মাদকমুক্ত সমাজ গড়তে যুব দিবসে কমলনগরে যুব বিভাগের গণসংযোগ ও সমাবেশ

আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৯:০১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৯:০১:০২ অপরাহ্ন

মো. নুরুল ইসলাম , কমলনগর (লক্ষ্মীপুর): আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে মাদকবিরোধী গণমিছিল, গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) আসরের নামাজের পর উপজেলার তোরাবগঞ্জ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলনগর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মো. ইউছুফ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. সুমন চৌধুরী। সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কমলনগর উপজেলা আমির মাওলানা আবুল খায়ের, নায়েবে আমির মাস্টার জামাল উদ্দিন ও উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান মান্নাসহ স্থানীয় অন্য নেতারা।
 

সমাবেশে বক্তারা বলেন, ‘মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে পরিবার, সমাজ, রাষ্ট্র ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। যারা মাদক সেবন করে, তারা জীবিত থেকেও নিষ্প্রাণের মতো।’ এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে একটি মাদকমুক্ত ও শান্তিময় সমাজ গড়তে সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে ‘না’ বলার আহ্বান জানান তাঁরা।
 

বক্তারা আরও বলেন, সামাজিক এ অবক্ষয় রোধ করে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামী সমাজব্যবস্থা কায়েমের কোনো বিকল্প নেই।
 

এদিকে কমলনগরে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা গেলে সামাজিকভাবে মানুষের জীবনে শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]