বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজন আটক, পুলিশের কাছে সোপর্দ

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১১:২৪:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১১:২৪:২৮ পূর্বাহ্ন
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে স্থানীয় সচেতন জনগণের সহযোগিতায় গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের বাঘাইছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
 
সোমবার (১০ আগস্ট) উপজেলার আর্যপুর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—আশিক ও স্থানীয় সাবেক ইউপি সদস্য জামির।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রির অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। এরই ধারাবাহিকতায় স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি আর্যপুর জিরো পয়েন্ট এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
 
খবর পেয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ও উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানা-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে হেফাজতে নেয়।
 
বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হচ্ছে।
 
স্থানীয়রা বলছেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ। মাদকবিরোধী কার্যক্রমে জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে বাঘাইছড়িতে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]