চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে দেখা গেছে, সারা দেশে ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফলের পরিসংখ্যান থেকে জানা যায়, এবার শতভাগ ফেল করা অর্থাৎ শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩১২। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে থাকা ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। পাশাপাশি বিদেশের একটি কেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাসের মুখ দেখেনি।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারা দেশের মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইনে ও মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (eduboardresults.gov.bd) এবং (educationboardresults.gov.bd)-এ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন (EIIN) নম্বরের মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন (EIIN) নম্বরের মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।
এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো মোবাইল থেকে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট হলে খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ রয়েছে। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) আবেদন করা যাবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।