কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে শুক্রবার (৭ আগস্ট) রাতে এবং শনিবার (৮ আগস্ট) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ৭ আগস্ট রাত ৮টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানার এসআই মোহাম্মদ রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে স্পেশাল-১১ ডিউটি করছিলেন। এ সময় মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটির চালক পালিয়ে যায়। পরে প্রাইভেটকার ও ইয়াবা জব্দ করা হয়।
অন্যদিকে, ৮ আগস্ট রাত সাড়ে ২টার দিকে দাউদকান্দি পৌরসভার উত্তর সতানন্দী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আবুল কালাম তানভীর ওরফে তাবরীজ (৩৮)কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া একই রাতে রাত ৩টার দিকে সবজিকান্দি এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম মিয়া (৫৪)কে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে শনিবার দুপুরে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।