তনু হত্যা মামলা: জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০১:২৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০১:৩৩:৩৩ অপরাহ্ন
কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিন বাতিল হওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় আজ শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 
​পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্র জানায়, আসামির পালিয়ে যাওয়া রোধে শনিবার কেরানীগঞ্জে তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে কুমিল্লার আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 
এর আগে গত ২২ এপ্রিল এই মামলায় হাফিজুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে গত ৪ আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। তবে জামিনের দুই দিনের মাথায় ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া সেই জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
 
​একই সঙ্গে আদালত তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। অন্যথায় পুলিশকে তাঁকে পুনরায় গ্রেপ্তারের তাগিদ দেওয়া হয়। আদালতের সেই নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় পিবিআই আজ তাঁকে পুনরায় গ্রেপ্তার করল।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]