পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৬:৪৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৬:৪৫:০২ অপরাহ্ন

পুলিশি ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তবে হবিগঞ্জের পথে পুলিশের চতুর্থ ব্যারিকেডে আটকে গেছেন দলটির শীর্ষ নেতারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাধা পেয়ে গাড়ি থেকে নেমে সড়কেই বসে পড়েছেন তাঁরা।
 

আজ বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জের মিরপুর এলাকার আগে পুলিশ আবারও তাঁদের পথরোধ করলে এ ঘটনা ঘটে। এর আগে হবিগঞ্জে পৌঁছে দলটির নেতাদের একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল।
 

জানা যায়, আজ বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর প্রথম আটকে দেয় পুলিশ। সেখানে ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাদের ঘণ্টাখানেক বাগ্‌বিতণ্ডা হয়। এরপর বিকেল পাঁচটার দিকে সেই ব্যারিকেড ভেঙে তাঁরা হবিগঞ্জের উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করেন। তবে মিরপুর এলাকায় পৌঁছানোর আগেই পুলিশ তাঁদের আবারও আটকে দেয়।
 

এ বিষয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, নিরাপত্তাজনিত কারণেই এনসিপি নেতাদের আটকে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]