জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:০৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:০৪:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলাভিত্তিক কৃষিঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ১৮ জন সুবিধাভোগী কৃষকের মধ্যে মোট ২১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
 
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে এই সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংক ও জগন্নাথপুর উপজেলার তফসিলি ব্যাংকসমূহ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
​জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার সহকারী ব্যবস্থাপক আশিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ। বাংলাদেশ কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. ইসলাম উদ্দিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভাটি শুরু হয়।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম এমদাদুল হক এবং ব্যাংক এশিয়া পিএলসির সিলেট পূর্বাঞ্চলের জোনাল হেড ও এফভিপি নাজমুস সাকীব।
 
​এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. জাহির উদ্দীন, উত্তরা ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহমুদউল্লাহ এবং চিলাউড়া গ্রামের সফল কৃষক মো. জুয়েল মিয়া।
 
​আলোচনা পর্ব শেষে অতিথিরা নির্বাচিত ১৮ জন সুবিধাভোগী কৃষকের হাতে মোট ২১ লাখ টাকার ঋণের চেক তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুবিধাভোগী কৃষক ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]