ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১০:০৮:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১০:০৮:৪২ পূর্বাহ্ন

বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের আইন বিভাগের জন্য ‘ল অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
 

  • পদের নাম: ল অফিসার

  • পদসংখ্যা: নির্ধারিত নয়

  • চাকরির ধরন: বেসরকারি চাকরি (অফিসভিত্তিক)

  • কর্মস্থল: দেশের যেকোনো জায়গা
     

যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অথবা এলএলএম ডিগ্রি পাস হতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হবে। পাশাপাশি ব্যাংক ও আইন বিষয়ে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
 

বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
 

বেতন ও সুযোগ-সুবিধা
মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
 

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টাল বা জব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। গত ২৩ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৬।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]