পুলিশি নির্যাতনের প্রতিবাদ: ভারতজুড়ে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৪:০৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৪:০৩:৫৫ অপরাহ্ন

ভারতে পুলিশি নির্যাতনের শিকার বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামীকাল রোববার সন্ধ্যায় ভারতজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে দলটি।
 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সিজেপির পক্ষ থেকে জানানো হয়, ‘মিছিলের অনুমতি ও আনুষঙ্গিক ব্যবস্থাপনার জন্য ছাত্রসংগঠন ও অন্যান্য সংগঠনকে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে।’
 

আজ শনিবার তৃতীয় দফায় মোদি সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে সরকার রাজি না হলে আলোচনায় বসার কোনো অর্থ নেই।
 

শনিবার সকালে এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে আমরা সরে আসব না। সরকার যদি এতে সম্মত না হয়, তাহলে পরবর্তী আলোচনার কোনো প্রয়োজন নেই।’

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]