বুয়েটে ছাত্ররাজনীতির পক্ষে ছিলেন না বঙ্গবন্ধু: শিক্ষার্থীদের দাবি

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০১:১১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ০৬:৩৫:৪০ অপরাহ্ন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির পক্ষে ছিলেন না খোদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন তারই গড়া দলের পক্ষ থেকে বুয়েটে যেকোনো মূল্যে রাজনীতি প্রবেশ করাতে বলার অর্থ বঙ্গবন্ধুর আদেশ অমান্য করা— এমন দাবি শিক্ষাপ্রতিষ্ঠানটির আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের।

মঙ্গলবার (২ এপ্রিল) ব্রিফিংয়ে এ দাবি করেন বুয়েট শিক্ষার্থীরা। এ সময় ছাত্ররাজনীতির বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তারা।

শিক্ষার্থীরা জানান, রাজনৈতিক দাপটের কারণে ছাত্রদের নিরাপত্তা হারিয়েছে। রাজনীতিবিহীন ক্যাম্পাস নিরাপদ ছিল।

তারা আরও জানান, রাজনীতি না থাকলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যেতে পারবে বুয়েটের শিক্ষার্থীরা। রাজনীতি ও র্যা গিং না থাকায় বিভিন্ন প্রকল্প ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বুয়েট শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করেছে।

বুয়েট ক্যাম্পাসে মৌলবাদ ও সন্ত্রাসবাদের মতো বিষয় থাকলে শিক্ষার্থীরাই সজাগ থাকবে বলে জানান। ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সৃষ্ট পরি¯ি’তির বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছেন শিক্ষার্থীরা।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]