বুয়েট হলে থাকতে বাধা নেই ছাত্রলীগ নেতা ইমতিয়াজে

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০১:০৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৪ ০৮:৫১:২২ অপরাহ্ন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থীদের ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাহিমের আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তার করা রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ এপ্রিল) বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এতে ইমতিয়াজ রাহিমের হলে থাকতে আর কোনো বাধা নেই।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা বুয়েট ক্যাম্পাসে গত ২৮ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে নেতাকর্মীদের একটি দল প্রবেশ করে। এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এরপর ২৯ মার্চ উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারের নির্দেশে একটি বিজ্ঞপ্তি দেয় বুয়েট প্রশাসন। সেখানে তার হলের ছিট বাতিল করা হয়।

এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইমতিয়াজ।

ইমতিয়াজ জানিয়েছেন, ঈদের পর তিনি হলে উঠবেন। এর আগে ১ এপ্রিল ইমতিয়াজ রাহিমের অপর এক রিটে বুয়েটের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞাও স্থগিত করেছেন হাইকোর্ট।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]