সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা? প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, এইচএসসি পরীক্ষার্থী ও শিশু নিহত বিইপিআরসিতে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ১৫ আগস্টের মধ্যে বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, খুলে দেওয়া হলো ১৬টি গেট পর্তুগালে জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধ করে বিল পাস, উদ্বেগ মুসলিম সম্প্রদায়ের বাঁশখালীতে বন্যার পর সাপের উপদ্রব, দংশনের শিকার অন্তত ৩৫ ইয়ামালকে গোসল করানোর সেই ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি

জাবিপ্রবির নতুন সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৭:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৭:২৭:৩০ অপরাহ্ন
জাবিপ্রবির নতুন সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান।
 

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
 

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ধারা ৯(১) অনুযায়ী আগামী দুই বছরের জন্য তাঁকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়। যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে এবং তিনি নিয়মানুযায়ী অতিরিক্ত দায়িত্বের ভাতা পাবেন।
 

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, ‘উপাচার্য মহোদয় আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা ছাড়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়। আমি সব শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে শুনব এবং তাঁদের পাশে থাকব।’
 

শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘আমার মূল লক্ষ্য হবে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ