বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন ত্বক পরিষ্কারে ফেসওয়াশ ও ক্লিনজার: জেনে নিন সঠিক ব্যবহারের নিয়ম মক্কা জোটে যুক্ত হতে পারবে নতুন দেশ, তবে মানতে হবে শর্ত সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন লোডশেডিং কমাতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ডা. জাহেদ উর রহমান কঠোরভাবে আঘাত করব’, জর্ডানে হামলার জেরে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি আকাশি-সাদা জার্সিতে আর দেখা যাবে না মেসিকে, চোখের জলে ভাসছে আর্জেন্টিনা জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, ৪৮ বছরে বিএনপি

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:৪০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:৪০:১৯ পূর্বাহ্ন
নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব কি না, তা খতিয়ে দেখছেন শহরটির মেয়র জোহরান মামদানি। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি পডকাস্ট সাক্ষাৎকারে গতকাল শনিবার (১৮ জুলাই) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
 

মেয়র মামদানি বলেন, ‘আমি মনে করি নেতানিয়াহুর আসল জায়গা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদর দপ্তর দ্য হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী এবং আইসিসি তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে।’
 

একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে আটক করার জন্য তিনি নিউইয়র্ক পুলিশকে (এনওয়াইপিডি) নির্দেশ দিতে পারেন কি না, তা নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে তাঁর সক্রিয় আলোচনা চলছে বলে জানান মেয়র। তবে তিনি জোর দিয়ে বলেন, আইন তাঁদের যতটুকু ক্ষমতা দেবে, ঠিক ততটুকুই করা হবে। এর জন্য নতুন কোনো আইন তৈরি করা হবে না।
 

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র নির্বাচনী প্রচারের সময়ও জোহরান মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউইয়র্কে পা রাখলে তিনি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার সর্বোচ্চ চেষ্টা করবেন।
 

তবে রেডিও উপস্থাপক সিড রোজনবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেপ্তারের এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো তিনি মেয়র মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থন করার অভিযোগ এনেছেন। ইসরায়েল একমাত্র গণতান্ত্রিক দেশ হিসেবে মার্কিন মূল্যবোধের পাশে রয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও মেয়র মামদানি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলারও বিরোধিতা করেছেন।
 

 সাক্ষাৎকারে গাজা ও ফিলিস্তিন ইস্যুতে মার্কিন সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে একে ‘চরম দেউলিয়া নীতি’ বলে আখ্যা দেন মামদানি। পাশাপাশি তিনি ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজের প্রার্থী হওয়ার সম্ভাবনার প্রতি নিজের সমর্থন জানান।
 

গুরুতর অপরাধের মামলায় ফেডারেল সরকারের সঙ্গে সহযোগিতার পক্ষে কথা বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেন নিউইয়র্কের মেয়র। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমানে সাশ্রয়ী মূল্যে জীবনযাপন নিশ্চিত করাই নিউইয়র্কের সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী

প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী