বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন ত্বক পরিষ্কারে ফেসওয়াশ ও ক্লিনজার: জেনে নিন সঠিক ব্যবহারের নিয়ম মক্কা জোটে যুক্ত হতে পারবে নতুন দেশ, তবে মানতে হবে শর্ত সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন লোডশেডিং কমাতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ডা. জাহেদ উর রহমান কঠোরভাবে আঘাত করব’, জর্ডানে হামলার জেরে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি আকাশি-সাদা জার্সিতে আর দেখা যাবে না মেসিকে, চোখের জলে ভাসছে আর্জেন্টিনা জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, ৪৮ বছরে বিএনপি

এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:৩৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:৩৭:২৫ পূর্বাহ্ন
এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস

গ্যাস-সংকট মোকাবিলায় প্রতিবছর প্রায় ৪৫ থেকে ৬০ হাজার কোটি টাকার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতে হচ্ছে দেশকে। বিপুল ব্যয়ের এই সংকট কাটাতে জাতীয় গ্রিডে আরও ৩ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এ জন্য নতুন তিনটি গ্যাস ও তেলকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
 

বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ১৭টি কূপ থেকে প্রতিদিন ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। এই সরবরাহ আরও বাড়াতে নতুন কূপ খননের কাজ এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।
 

দেশের জ্বালানি-সংকট মোকাবিলায় ডুপিটিলা-১ কূপসহ নতুন কয়েকটি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, আটটি কূপের মধ্যে এখনো তিনটির খনন শেষ হয়নি। এগুলো হলো রশিদপুর-১৩, ডুপিটিলা-১ এবং কৈলাশটিলা-৯। তাঁর আশা, এই তিনটি কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে প্রতিদিন আরও ৩ কোটি (৩০ মিলিয়ন) ঘনফুট গ্যাস যোগ করা সম্ভব হবে।
 

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি কমাতে হলে দেশীয় গ্যাস ও তেল অনুসন্ধানে আরও গুরুত্ব দিতে হবে। স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও বড় ধরনের গ্যাস ও তেলের মজুত থাকার সম্ভাবনা রয়েছে। তাই দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত চুক্তি করে অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নেওয়া জরুরি।
 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরহাদ হাওলাদার বলেন, ‘যত দ্রুত সম্ভব দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধানের কাজ এগিয়ে নিতে হবে।’
 

উল্লেখ্য, ১৯৫৫ সালে দেশের প্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। পেট্রোবাংলার অধীন রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটির গ্যাসকূপ থেকে পাওয়া জ্বালানি তেল দিয়ে বর্তমানে দেশের পেট্রোলের ৩০ থেকে ৩৫ শতাংশ, অকটেনের ১২ থেকে ১৫ শতাংশ, ডিজেলের ৯ শতাংশ এবং কেরোসিনের প্রায় ২ শতাংশ চাহিদা পূরণ হচ্ছে।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী

প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী