ম্যাচের পরিস্থিতি শেষ পর্যন্ত অনেক কিছু নির্ধারণ করলেও, লিওনেল স্কালোনির হাতে বেশ কয়েকজন ‘পেনাল্টি বিশেষজ্ঞ’ খেলোয়াড় রয়েছেন। আর গোলপোস্টের নিচে যথারীতি অতীতে একাধিকবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়া এমিলিয়ানো মার্তিনেজ তো আছেনই।
অতীতের টাইব্রেকার-ভীতি পেছনে ফেলে স্কালোনির অধীনে পেনাল্টি শুটআউটে নতুন আত্মবিশ্বাস অর্জন করেছে আর্জেন্টিনা। দলটি সর্বশেষ তিনটি টাইব্রেকারেই জয়ী হয়েছে—২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে এবং ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে।
ম্যাচ টাইব্রেকারে গড়ালে কোচিং স্টাফের কাছে ইতিমধ্যেই এমন একদল বিশেষজ্ঞ রয়েছেন, যাঁরা পেনাল্টি নেওয়ার প্রধান দাবিদার:
স্কালোনির মূল পছন্দ যাঁরা:
লিওনেল মেসি: পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে তিনিই নিঃসন্দেহে প্রথম পছন্দ। আর্জেন্টিনার হয়ে তিনি সব সময় প্রথম পেনাল্টিটি নেন এবং মাঠে থাকলে এবারও তা-ই করবেন। যদিও চলতি বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করেছেন তিনি।
গনসালো মনতিয়েল:
মেসির সঙ্গে তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি জাতীয় দলের সর্বশেষ তিনটি টাইব্রেকারেই পেনাল্টি নিয়েছেন। ক্যারিয়ারে নেওয়া ২০টি পেনাল্টির মধ্যে ১৮টিতেই সফল হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়সূচক পেনাল্টিটিও তাঁর পা থেকেই এসেছিল।

লিয়ান্দ্রো পারেদেস:
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও ফ্রান্সের বিপক্ষে ফাইনালে স্কালোনির নির্বাচিত পেনাল্টি শুটারদের একজন ছিলেন পারেদেস।
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও ফ্রান্সের বিপক্ষে ফাইনালে স্কালোনির নির্বাচিত পেনাল্টি শুটারদের একজন ছিলেন পারেদেস।
লাউতারো মার্তিনেজ:
‘এল তোরো’ও বিশেষজ্ঞদের দলে রয়েছেন। কাতারে নেদারল্যান্ডসের বিপক্ষে ঐতিহাসিক টাইব্রেকারে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। ক্লাব ইন্টার মিলানেরও নিয়মিত পেনাল্টি শুটার তিনি।
‘এল তোরো’ও বিশেষজ্ঞদের দলে রয়েছেন। কাতারে নেদারল্যান্ডসের বিপক্ষে ঐতিহাসিক টাইব্রেকারে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। ক্লাব ইন্টার মিলানেরও নিয়মিত পেনাল্টি শুটার তিনি।
হুলিয়ান আলভারেজ:
কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ টাইব্রেকারে আলভারেজ নিজের পেনাল্টিটি সফলভাবে নিয়েছিলেন। আতলেতিকো মাদ্রিদের হয়েও নিয়মিত পেনাল্টি নেন তিনি।
কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ টাইব্রেকারে আলভারেজ নিজের পেনাল্টিটি সফলভাবে নিয়েছিলেন। আতলেতিকো মাদ্রিদের হয়েও নিয়মিত পেনাল্টি নেন তিনি।
বিকল্প হিসেবে আছেন আরও কয়েকজন
এই পাঁচজনের বাইরে আরও কয়েকজন খেলোয়াড় আছেন, যাঁদের সাম্প্রতিক রেকর্ড বেশ ভালো। তাঁরা হলেন—নিকোলাস ওতামেন্দি (ইকুয়েডরের বিপক্ষে জয়সূচক শট নিয়েছিলেন), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ।
যে প্রক্রিয়ায় পেনাল্টি শুটার বেছে নেন স্কালোনি
কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জয়ের পর স্কালোনি জানিয়েছিলেন, পেনাল্টি শুটারদের ক্রম নির্ধারণের সিদ্ধান্তটি পুরোপুরি তাঁর। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমি তাদের সবার সঙ্গে কথা বলেছিলাম। তারপর বলেছিলাম, আমি আগে তালিকাটি পড়ে শোনাব। এরপর একে একে নম্বর দিয়েছি।’
সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম পেনাল্টি কে নেবেন, তা নিয়ে কিছুটা দ্বিধা ছিল জানিয়ে স্কালোনি বলেন, ‘এটি ওতামেন্দি ও নিকোলাস গনসালেসের মধ্যে ছিল। ওতা দায়িত্ব নিয়েছিল, কারণ আমরা জানতাম সে ক্লাবের হয়ে ভালো পেনাল্টি নেয়।’ ওই ম্যাচে শেষ পর্যন্ত ওতামেন্দির গোলেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।

ডেস্ক রিপোর্ট