রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, এইচএসসি পরীক্ষার্থী ও শিশু নিহত বিইপিআরসিতে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ১৫ আগস্টের মধ্যে বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, খুলে দেওয়া হলো ১৬টি গেট পর্তুগালে জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধ করে বিল পাস, উদ্বেগ মুসলিম সম্প্রদায়ের বাঁশখালীতে বন্যার পর সাপের উপদ্রব, দংশনের শিকার অন্তত ৩৫ ইয়ামালকে গোসল করানোর সেই ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি মসজিদে নামাজে নিষেধাজ্ঞা, কালো ব্যাজ পরে প্রতিবাদ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫ হাজার ছুঁইছুঁই, এখনো নিখোঁজ অর্ধলাখ নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম বাথরুমে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ কলেজছাত্রের মৃত্যু বন্যাদুর্গতদের পাশে ঢাকার ইরান দূতাবাস, পাঠাল জরুরি ত্রাণসামগ্রী ইঞ্জিনিয়ার খুঁজছে মেঘনা গ্রুপ, দেখে নিন আবেদনের যোগ্যতা জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন সহায়তা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে আইএমএফ আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা আর্জেন্টিনা জেতায় ‘কুফা’ তকমা থেকে মুক্তি পেলেন টয়া

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৯:০১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৯:০২:০৪ অপরাহ্ন
গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪০০টি বৈদ্যুতিক (ইভি) বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় সারা দেশে সার্বজনীন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মনোরেলসহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুরও উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও কার্যকর করে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বৈদ্যুতিক বাস বহর গড়ে তুলতে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।
 

যেভাবে আসবে ১৪০০ বাস সচিব জানান, ৫০০টি বৈদ্যুতিক বাস কেনার একটি প্রস্তাব বর্তমানে অর্থায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার সহায়তায় বাস্তবায়নাধীন ৩০০টি বৈদ্যুতিক বাসের কর্মসূচিতে বাসের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে প্রকল্পটি সংশোধনের কাজ চলছে। অন্যদিকে বিশ্বব্যাংকের সহায়তায় ৪০০টি বৈদ্যুতিক বাস কেনার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
 

বৈদ্যুতিক বাস ক্রয়ের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে সরকার ৪০০ কোটি টাকা করে দুটি পৃথক ক্রয় প্যাকেজও যুক্ত করেছে। এ কর্মসূচির আওতায় নারী যাত্রীদের জন্য শতাধিক বাসের একটি বিশেষ বহর থাকবে। সব মিলিয়ে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণপরিবহন ব্যবস্থায় প্রায় ১ হাজার ৪০০টি বৈদ্যুতিক বাস যুক্ত করা সম্ভব হবে।
 

ড. মোহাম্মদ জিয়াউল হক জানান, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুর দিকে নির্বাচিত কিছু রুটে এর দৃশ্যমান প্রভাব দেখা যাবে বলে সরকার আশা করছে। প্রাথমিকভাবে অন্তত ২০০টি বৈদ্যুতিক বাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 

ই রূপান্তরকে সফল করতে সরকার সারা দেশে কারিগরি মানদণ্ডের ভিত্তিতে সার্বজনীন চার্জিং অবকাঠামো গড়ে তুলছে। চার্জিং স্টেশনগুলো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) দেশের ৬৪টি জেলায় নিজেদের জমিতে চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছে, যা অতিরিক্ত সক্ষমতা সাপেক্ষে বাণিজ্যিক ভিত্তিতে বেসরকারি অপারেটরদের জন্যও উন্মুক্ত করা হবে।
 

এ ছাড়া বুয়েট এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি কারিগরি কমিটি বৈদ্যুতিক বাসের জন্য অভিন্ন কারিগরি মানদণ্ড প্রণয়ন করছে।
 

বৈদ্যুতিক বাসের পাশাপাশি যেসব রুটে মেট্রোরেল সবচেয়ে উপযুক্ত বিকল্প নয়, সেখানে বিকল্প গণপরিবহন হিসেবে ‘মনোরেল’ চালুর সম্ভাবনাও যাচাই করছে সরকার। সম্ভাব্য মনোরেল রুট এবং এর কারিগরি সম্ভাব্যতা মূল্যায়নের দায়িত্ব বুয়েটকে দেওয়া হয়েছে।
 

বেসরকারি বাস মালিকদের বৈদ্যুতিক বাসে বিনিয়োগে উৎসাহিত করতে সরকার নির্দিষ্ট ক্ষেত্রে কর ছাড়সহ বিভিন্ন আর্থিক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে। তবে অনেক বেসরকারি পরিবহন অপারেটর বিনিয়োগের আগে বিআরটিসির প্রাথমিক বাস বহরের কার্যকারিতা পর্যবেক্ষণ করতে চাইছেন। পাশাপাশি বৈদ্যুতিক বাসের প্রযুক্তিগত ব্যয় ও যাত্রীদের সাশ্রয়ী ভাড়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে ভর্তুকি ও ভাড়ার কাঠামো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু