রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের কর্মসূচিতে অর্থসহায়তার অভিযোগ ইউপি সদস্য আলিমের বিরুদ্ধে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টির বেশি পরাঘাত পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া, আগুন ও ভাঙচুর শতাধিক মানুষ হত্যার অভিযোগে জিয়াউল আহসানের মামলা, আসামিপক্ষের যুক্তিতর্ক আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত পাকিস্তান সফর শেষে ভোরে দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির গোপালগঞ্জে নৈরাজ্য ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয় আইনশৃঙ্খলা বাহিনীর ফ্যাসিবাদের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা স্বর্ণের দাম আবার বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ টাকা মক্কা চুক্তি নিয়ে বৈঠকে তিন দেশের ঐক্যের কথা জানালেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের পোশাকের অর্ডার পাচ্ছে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াও কয়েক ক্যান বিয়ারের কারণে উড়োজাহাজ জব্দ, বিচার চাইতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পাইলট কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌঁছালেন ১১২ বাংলাদেশি কর্মী মধ্যপ্রাচ্যে শান্তি না এলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে, আশঙ্কা ট্রাম্পের আন্দালুসিয়া থেকে জাতীয় রাজনীতি, স্পেনে প্রভাব বাড়ছে কট্টর ডানপন্থি ভক্সের নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত প্রধানমন্ত্রীর নির্দেশে হজের বিমানভাড়া কমেছে, জানালেন ধর্মমন্ত্রী

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় এইচএসসি পরীক্ষার্থীর অভিযোগ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২৭:৩৩ পূর্বাহ্ন
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় এইচএসসি পরীক্ষার্থীর অভিযোগ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী।
 

গতকাল বুধবার (১৫ জুলাই) বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেন মাহদী হাসান অনিক। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী এবং ‘জাতীয় ছাত্রশক্তি’ রংপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব।
 

এর আগে বুধবার দুপুরে পরীক্ষা শেষে রংপুরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ঢাকায় আন্দোলনকারী সহপাঠীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্লোগান দেন।
 

অভিযোগে যা বলা হয়েছে
থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৪ জুলাই ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষামন্ত্রী এবং অজ্ঞাতপরিচয় বেশ কিছু ব্যক্তির নির্দেশে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে অসংখ্য শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন। এ ছাড়া নতুন কারিকুলামের ঘন ঘন পরিবর্তনের কারণেও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগে দাবি করা হয়।
 

এ বিষয়ে অভিযোগকারী শিক্ষার্থী মাহদী হাসান অনিক বলেন, ‘আমরা সড়ক অবরোধের মতো কোনো কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইনি। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি, যাতে আন্দোলনকারী সহপাঠীদের ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের যথাযথ আইনি শাস্তি নিশ্চিত হয়।’
 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এইচএসসি পরীক্ষার্থীরা থানায় এসে একটি লিখিত অভিযোগ জমা দিয়ে গেছেন।
 

এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার এই ঘটনার জেরে গতকাল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের কর্মসূচিতে অর্থসহায়তার অভিযোগ ইউপি সদস্য আলিমের বিরুদ্ধে

আওয়ামী লীগের কর্মসূচিতে অর্থসহায়তার অভিযোগ ইউপি সদস্য আলিমের বিরুদ্ধে