সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা মন্ত্রিসভায় উঠছে নতুন বেতনকাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন মূল বেতন হতে পারে ২০ হাজার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতের দেলাওয়ার দিনাজপুরে ডুয়েল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল: মামুনুল হক নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ছুঁল ৬৯১, নিখোঁজ আড়াই হাজার দেশজুড়ে বৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর মালয়েশিয়া প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল হাইকমিশন গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে অটোরিকশা চলাচলে আলাদা নীতিমালা হচ্ছে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার দাম কত? মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ওপর ভারত নজর রাখছে: জয়সওয়াল রাতের আঁধারে গাছ উপড়ে ফেলায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, যুবকের কারাদণ্ড বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: এ্যানি

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় এইচএসসি পরীক্ষার্থীর অভিযোগ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২৭:৩৩ পূর্বাহ্ন
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় এইচএসসি পরীক্ষার্থীর অভিযোগ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী।
 

গতকাল বুধবার (১৫ জুলাই) বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেন মাহদী হাসান অনিক। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী এবং ‘জাতীয় ছাত্রশক্তি’ রংপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব।
 

এর আগে বুধবার দুপুরে পরীক্ষা শেষে রংপুরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ঢাকায় আন্দোলনকারী সহপাঠীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্লোগান দেন।
 

অভিযোগে যা বলা হয়েছে
থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৪ জুলাই ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষামন্ত্রী এবং অজ্ঞাতপরিচয় বেশ কিছু ব্যক্তির নির্দেশে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে অসংখ্য শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন। এ ছাড়া নতুন কারিকুলামের ঘন ঘন পরিবর্তনের কারণেও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগে দাবি করা হয়।
 

এ বিষয়ে অভিযোগকারী শিক্ষার্থী মাহদী হাসান অনিক বলেন, ‘আমরা সড়ক অবরোধের মতো কোনো কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইনি। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি, যাতে আন্দোলনকারী সহপাঠীদের ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের যথাযথ আইনি শাস্তি নিশ্চিত হয়।’
 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এইচএসসি পরীক্ষার্থীরা থানায় এসে একটি লিখিত অভিযোগ জমা দিয়ে গেছেন।
 

এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার এই ঘটনার জেরে গতকাল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ