সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন, তিন ধাপে হবে বাস্তবায়ন বিমানবন্দর এলাকায় স্বর্ণ ছিনতাই: কারাগারে বিএনপি ও ছাত্রদলের দুই নেতা সরকারি ই-সেবা নেওয়া ৬১ শতাংশ নারীই অনাকাঙ্ক্ষিত যোগাযোগের শিকার: সিপিডি জুভেন্টাসকে ফিরিয়ে বার্সেলোনায় ১৬ বছরের জার্মান ডিফেন্ডার দুর্গাপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ করল বিজিবি মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা মন্ত্রিসভায় উঠছে নতুন বেতনকাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন মূল বেতন হতে পারে ২০ হাজার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতের দেলাওয়ার দিনাজপুরে ডুয়েল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল: মামুনুল হক নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ছুঁল ৬৯১, নিখোঁজ আড়াই হাজার দেশজুড়ে বৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর মালয়েশিয়া প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল হাইকমিশন গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে অটোরিকশা চলাচলে আলাদা নীতিমালা হচ্ছে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

৩ মাস পর লেবানিজ সেনার মরদেহ দিল ইসরায়েল

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২৪:৫৭ পূর্বাহ্ন
৩ মাস পর লেবানিজ সেনার মরদেহ দিল ইসরায়েল

নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পর লেবাননের প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্য প্যাট্রিক বাকারিআনের মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। এত দিন ওই সেনাকে গ্রেপ্তার বা তাঁর মরদেহের বিষয়ে কোনো তথ্যই দেয়নি ইসরায়েলি বাহিনী। অবশেষে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে বুধবার লেবানন কর্তৃপক্ষের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়।
 

লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
 

প্রতিবেদনে বলা হয়, গত ১৯ এপ্রিল ইসরায়েলি বাহিনীর হামলায় নিজের গাড়ির ভেতরে লক্ষ্যবস্তু হওয়ার পর থেকে প্যাট্রিক বাকারিআন নিখোঁজ ছিলেন।
 

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে ট্রাম্পের আহ্বান
এদিকে সিরিয়া ও লেবানন থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে দুই নেতার ফোনালাপে বিষয়টি উঠে আসে।
 

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি উত্তেজনা আরও বাড়াচ্ছে। তিনি বলেন, ‘ওরা সেখানে আপনাদের চায় না। সেনা সরিয়ে নেওয়া উচিত।’ লেবাননের ক্ষেত্রেও একই বার্তা দেন ট্রাম্প।
 

জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সীমান্তনিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় একটি ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখা প্রয়োজন।
 

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের এক দিন আগে তুরস্কে ন্যাটো সম্মেলনের ফাঁকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারার সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নতুন নিরাপত্তাব্যবস্থা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরায়েল যেসব এলাকা দখল করেছে, সেখান থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনাও ছিল। তবে ওয়াশিংটনের ধারণা, এ বিষয়ে নেতানিয়াহু আপাতত কোনো ছাড় দিতে রাজি নন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন, তিন ধাপে হবে বাস্তবায়ন

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন, তিন ধাপে হবে বাস্তবায়ন