শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার দাম কত? মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ওপর ভারত নজর রাখছে: জয়সওয়াল রাতের আঁধারে গাছ উপড়ে ফেলায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, যুবকের কারাদণ্ড বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: এ্যানি কিশোর আসক্তির মামলা: ১৬৭০ কোটি ডলারে সমঝোতায় মেটা নেপালে বন্যা: প্রাণহানি ছাড়াল ৫০০, মর্গে ঠাঁই না থাকায় লাশ সরকারি ভবনে নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপুরে বর আসার আগেই হাজির প্রশাসন, বন্ধ হলো বাল্যবিবাহ নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার চাইল রেডক্রস দুটি উন্নয়ন প্রকল্পে জার্মানির ১৭২ কোটি টাকা অনুদান পাচ্ছে বাংলাদেশ চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০ জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা লোডশেডিংয়ে অন্ধকারে ঘরে ঢোকার পথে সাপের কামড়, বৃদ্ধার মৃত্যু কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা প্রোগ্রামিং ভীতি দূর করতে জাবিপ্রবিতে ড. কায়কোবাদের বিশেষ সেমিনার

জাবিপ্রবি প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি তানভীর, সম্পাদক হৃত্তিক

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১২:০৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১২:০৩:৩৭ পূর্বাহ্ন
জাবিপ্রবি প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি তানভীর, সম্পাদক হৃত্তিক

তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা এবং গবেষণামুখী উদ্ভাবনী কমিউনিটি তৈরির লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) প্রোগ্রামিং ক্লাবের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
 

এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী মো. তানভীর আহম্মেদকে সভাপতি এবং ২০২২-২০২৩ সেশনের হৃত্তিক চন্দ্র বর্মনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সম্প্রতি ক্লাবের উপদেষ্টা প্যানেলের যাচাই-বাছাই শেষে এই কমিটি চূড়ান্ত করা হয়।
 

নবনিযুক্ত সভাপতি মো. তানভীর আহম্মেদ নতুন দায়িত্বকে অন্যদের জন্য সুযোগ তৈরির প্রতিশ্রুতি হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও উদীয়মান প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি শিক্ষার্থী কমিউনিটি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
 

পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের ওপর জোর দিয়ে সাধারণ সম্পাদক হৃত্তিক চন্দ্র বর্মন বলেন, ‘কাজের ধারাবাহিকতা, জবাবদিহি এবং দলগত ঐক্যের মাধ্যমেই একটি দায়িত্বের প্রকৃত মূল্যায়ন হয়। সব উদ্যোগকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেওয়াই হবে আমার মূল কাজ।’
 

নতুন এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন। মডারেটরের দায়িত্ব পালন করবেন সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায় এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান।
 

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন—সহসভাপতি (উন্নয়ন) মো. রবিউল ইসলাম, সহসভাপতি (ব্যবস্থাপনা) মইনুল হাসান নাকীব, যুগ্ম সাধারণ সম্পাদক (ছাত্রী) মৌরি রায়, সম্পাদক (এআই-এমএল) হিমেল সরদার, প্রোগ্রাম সেক্রেটারি দেবব্রত কুমার কর্মকার, সহ-প্রোগ্রাম সেক্রেটারি সাদমান ফারাবী মুহিত এবং প্রকাশনা ও মিডিয়া সম্পাদক জসিম উদ্দিন।
 

তরুণ এই নেতৃত্বের ওপর প্রত্যাশা ব্যক্ত করে ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি চর্চা ও গবেষণামুখী কার্যক্রমে নতুন এই নেতৃত্ব ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার