রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

রাজবাড়ীতে জেলের জালে বিশাল বাঘাআইড় ও পাঙ্গাস, বিক্রি হলো প্রায় লাখ টাকায়

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:২৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:২৪:২৭ অপরাহ্ন
রাজবাড়ীতে জেলের জালে বিশাল বাঘাআইড় ও পাঙ্গাস, বিক্রি হলো প্রায় লাখ টাকায়

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া বিশাল আকৃতির একটি বাঘাআইড় ও দুটি পাঙ্গাস মাছ ৯৭ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে বাঘাআইড় মাছটির ওজন ছিল ২৩ কেজি। আর পাঙ্গাস দুটির ওজন ছিল যথাক্রমে ২০ কেজি ও ১৯ কেজি।
 

সোমবার (১৩ জুলাই) মধ্যরাতে ও মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে নিরঞ্জন হালদার ও মোহাম্মদ হালদারের জালে মাছগুলো ধরা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ও সম্রাট শাজাহান শেখ মাছগুলো কিনে নেন।
 

ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, মোহাম্মদ হালদার তাঁর দল নিয়ে রাতে পদ্মায় মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলার পর তাঁদের জালে একটি বাঘাআইড় ও একটি পাঙ্গাস আটকা পড়ে। মঙ্গলবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, বাঘাআইড় মাছটির ওজন ২৩ কেজি এবং পাঙ্গাস মাছটির ওজন ১৯ কেজি।
 

তিনি আরও জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে বাঘাআইড় মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ৫০০ টাকায় এবং পাঙ্গাস মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৬০০ টাকায় তিনি কিনে নেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে এক জার্মান প্রবাসীর কাছে বাঘাআইড়টি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে (মোট ৩৬ হাজার ৮০০ টাকা) এবং পাঙ্গাসটি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে (মোট ২৭ হাজার ৫৫০ টাকা) বিক্রি করা হয়।
 

অন্যদিকে, আরেক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মঙ্গলবার ভোররাতে জেলে নিরঞ্জন হালদারের জালে ২০ কেজি ওজনের আরেকটি পাঙ্গাস মাছ ধরা পড়ে। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে আনা হলে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় তিনি মাছটি কিনে নেন। পরে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে