মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার দেশে রাষ্ট্রীয় শোক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চাকরির সুযোগ, আবেদন ২০ জুলাইয়ের মধ্যে রাজবাড়ীতে জেলের জালে বিশাল বাঘাআইড় ও পাঙ্গাস, বিক্রি হলো প্রায় লাখ টাকায় জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ, আসছে নতুন রিমাইন্ডার ফিচার স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ নোয়াখালীতে আলমারি খুলতেই বিষাক্ত সাপের দংশন, প্রাণ গেল গৃহবধূর জুলাই শহীদদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে: নাসির উদ্দীন পাটোয়ারী ৬২ দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিল জার্মানি বরিশালে ফ্যামিলি কার্ড বিতরণ: ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ডের বিশেষ প্যাকেজ ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল ৩ শতাংশের বেশি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চরমে: রাতভর মার্কিন বোমাবর্ষণ, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সঙ্গে যেভাবে জড়িয়ে গেল লিওনেল মেসির নাম স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড, মিলবে যেসব সুবিধা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক হরমুজ প্রণালি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’: ইরান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১২:৫৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ১২:৫৭:১৭ অপরাহ্ন
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান ও সাম্প্রতিক বৃষ্টিজনিত ভোগান্তির প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
 

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের দাবি তুলে ধরেন। একই সময়ে সায়েন্সল্যাবেও সড়ক অবরোধ করেন তাঁরা।
 

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তাঁরা। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে ওই এলাকার সড়কগুলোয় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
 

শিক্ষার্থীদের অভিযোগ, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থীকে পানি ও কাদা পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করেও কেন্দ্রে পৌঁছেছেন। এতে পরীক্ষার্থীদের চরম শারীরিক ও মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে।
 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যতদিন জলাবদ্ধতা থাকবে, বন্যা পরিস্থিতি থাকবে এবং আবহাওয়া পরীক্ষার অনুকূলে না আসবে, ততদিন পরীক্ষা স্থগিত রাখার দাবি জানানো হয়েছিল। কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের এই পরিস্থিতি একেবারেই বিবেচনা করেননি।
 

আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান নিয়েও তাঁদের আপত্তি রয়েছে। তাঁরা বলেন, কঠিন প্রশ্ন নিয়ে তাঁদের আপত্তি নেই, তবে শিক্ষার্থীরা যে পরিবেশে প্রস্তুতি নিয়েছে ঠিক সেই অনুযায়ীই মূল্যায়ন হওয়া উচিত।
 

শিক্ষার্থীরা জানান, তাঁরা মোট আট দফা দাবি নিয়ে এই আন্দোলনে নেমেছেন। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রীকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে, পরীক্ষা নিয়ে কোনো ধরনের ‘গবেষণা’ বন্ধ করতে হবে এবং দেশের পরিস্থিতি ও পরীক্ষাকেন্দ্র উপযোগী না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদার্থবিজ্ঞানের প্রশ্নে  ভুল, ৪ শিক্ষককে শোকজ

পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ