বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে চীন: ইয়াও ওয়েন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান সফরে কাতারের প্রধানমন্ত্রী নেপালে আকস্মিক বন্যা: সাত মিনিট আগের ভূমিকম্প ঘিরেই যত রহস্য ইউনিয়ন পরিষদ কক্ষে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬, নিখোঁজ কয়েক শ মানুষ বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৫ ব্র্যান্ডের ঘি-বাটার অয়েল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তির নথি কংগ্রেসে পাঠাল যুক্তরাষ্ট্র বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল ইরানের অর্থনীতি পঙ্গু করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ভরিতে ৫ হাজার টাকা বাড়ার পর আজ সোনার দাম কত ওষুধের দাম নির্ধারণের আগে অংশীজনদের মত নেওয়ার দাবি বাপির লালমনিরহাটে সৎমেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা সিজেপির বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাফুফে

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল ৩ শতাংশের বেশি

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১০:৪৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১০:৪৩:০৬ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল ৩ শতাংশের বেশি

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা বাড়ানোয় মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে গেছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও আবার নতুন করে সামনে এসেছে।
 

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচারের দাম ২ দশমিক ৩৪ ডলার বা ৩ দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ২১ ডলার বা ৩ দশমিক ০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৬২ ডলারে।
 

সপ্তাহান্তে তেহরান কাতার ও সংযুক্ত আরব আমিরাতে হামলা আরও জোরদার করে। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালায়। ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলকে কেন্দ্র করে চলমান হামলা-পাল্টা হামলার পরিস্থিতি আরও তীব্র রূপ নিয়েছে।
 

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার দাবি করেছেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক নৌচলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এর আগে ইরান দাবি করেছিল, একটি জাহাজ অনুমোদিত পথের বাইরে প্রবেশ করে হামলার শিকার হওয়ার পর তারা প্রণালিটি বন্ধ করে দিয়েছে। জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাত্র ছয়টি জাহাজ, যা গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন সংখ্যা।
 

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলাগুলো গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল আরও ৬০ দিনের আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সংঘাতের অবসান ঘটানো। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাসিক প্রতিবেদন অনুযায়ী, চুক্তির পর জুন মাসে বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক ৪১ লাখ ব্যারেল বাড়লেও তা যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এখনো দৈনিক ৯৪ লাখ ব্যারেল কম।
 

এএনজেডের বিশ্লেষকরা এক নোটে জানিয়েছেন, সপ্তাহান্তের এই নতুন উত্তেজনা সাম্প্রতিক সংঘাত দ্রুত শেষ হওয়ার আশা অনেকটাই অনিশ্চিত করে তুলেছে। তবে আইজির বাজার বিশ্লেষক টনি সাইকামোরের মতে, তেলের দামে এই তুলনামূলক সীমিত বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে বাজার এখনো মনে করছে এটি একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যকার সাময়িক উত্তেজনা বৃদ্ধি মাত্র, পুরো যুদ্ধবিরতি ভেঙে পড়ার পরিস্থিতি নয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান সফরে কাতারের প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান সফরে কাতারের প্রধানমন্ত্রী