মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশজুড়ে অস্থিরতা, চাপে ফ্রান্স সরকার ইসরায়েলে নির্বাচন আজ, ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু নাকি আসছে পরিবর্তন? রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা কর কমিশনারের কার্যালয় পরীমনির জন্মদিনে উড়োজাহাজে এল শিউলি ফুল: কে পাঠালেন এই উপহার? পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের পর এবার প্রাথমিক স্তরের বইয়ে ‘নৌকা’র ছবি নিয়ে তোলপাড় সেন্টমার্টিনে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, বাড়ছে রাত্রিযাপনের অনুমতি চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরছেন তিনি ফেনীতে মানসিক ভারসাম্যহীন মেয়ের বটির কোপে মায়ের করুণ মৃত্যু স্বজনদের সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় বৃদ্ধের শেষ ঠিকানা ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমার দাবি, এনায়েতুল্লাহ আব্বাসীকে লিগ্যাল নোটিশ জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী সেই যুবক ৭ দিনের রিমান্ডে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস

ইসরায়েলের সঙ্গে যেভাবে জড়িয়ে গেল লিওনেল মেসির নাম

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১০:৩৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১০:৩৯:৩১ পূর্বাহ্ন
ইসরায়েলের সঙ্গে যেভাবে জড়িয়ে গেল লিওনেল মেসির নাম

আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসিকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সব সময়ই জনসমক্ষে সংযত ভাবমূর্তি বজায় রেখেছেন। রাজনীতি নিয়ে খুব কমই মন্তব্য করেছেন এবং বড় কোনো বিতর্কেও সচরাচর জড়াননি তিনি। তবে ৩৯ বছর বয়সী এই তারকা বিভিন্ন সময় ইহুদি উদ্যোগ এবং ইসরায়েলি কোম্পানির প্রতি সমর্থন জানিয়ে আলোচনায় এসেছেন।
 

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে ইসরায়েলবিরোধী কিছু গোষ্ঠী মেসির অতীতের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে সমালোচনা করছে। অন্যদিকে অনেক ইসরায়েলি আর্জেন্টিনা ও মেসিকে সমর্থন জুগিয়েছেন।
 

ম্যাচের আগে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ মেসির ক্যারিয়ারের এমন ১০টি ঘটনা তুলে ধরে, যেখানে তিনি বা তাঁর জনপ্রিয়তা কোনো না কোনোভাবে ইহুদি ও ইসরায়েলি সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছে:
 

ম্যাকাবিয়া গেমস (২০১৩):
ইসরায়েলে অনুষ্ঠিত ম্যাকাবিয়া গেমসে অংশ নিতে যাওয়া আর্জেন্টিনার দলের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠান মেসি। এই প্রতিযোগিতাকে অনেকেই ‘ইহুদিদের অলিম্পিক’ বলে থাকেন। এর আগে ২০১১ সালেও বুয়েনস এইরেসে এএমআইএ ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলায় নিহতদের স্মরণে পরিচালিত এক প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি।
 

ওয়েস্টার্ন ওয়াল সফর (২০১৩): তৎকালীন ক্লাব বার্সেলোনার সাথে ইসরায়েল ও ফিলিস্তিন সফরে যান মেসি। সেখানে জেরুজালেমে ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শন করে দেয়ালের ফাঁকে নিজের প্রার্থনাপত্র গুঁজে দেন তিনি।
 

শান্তির ম্যাচ (২০১৪): পোপ ফ্রান্সিসের উদ্যোগে রোমে আয়োজিত ‘ম্যাচ ফর পিস’-কে সমর্থন জানান মেসি। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল।
 

অনাকাঙ্ক্ষিত দান (২০১৬): মিসরের একটি দাতব্য প্রতিষ্ঠানে নিজের এক জোড়া ফুটবল বুট দান করার পর সেখানকার কিছু কর্মকর্তা মেসিকে ‘ইহুদি’ ও ‘জায়নিস্ট’ বলে তীব্র সমালোচনা করেন।
 

বিডিএসের চাপে ম্যাচ বাতিল (২০১৮):
বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস (বিডিএস) আন্দোলনের চাপের মুখে ইসরায়েলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ বাতিল করে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে ইসরায়েলি দূতাবাস জানায়, মেসিকে হুমকি দেওয়ার কারণেই ম্যাচটি বাতিল করা হয়।
 

জার্সি পোড়ানোর হুমকি (২০১৮):
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তৎকালীন প্রধান জিবরিল রাজুব সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন, মেসি বা আর্জেন্টিনা ইসরায়েলে খেলতে এলে তাঁর ছবি ও জার্সি যেন পুড়িয়ে ফেলা হয়।
 

তেলআবিবে প্রীতি ম্যাচ (২০১৯):
বিডিএস আন্দোলনের তীব্র বিরোধিতা ও বার্সেলোনায় বিক্ষোভ সত্ত্বেও তেলআবিবে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা এবং সেই ম্যাচে মেসি গোলও পান। পরবর্তীতে পিএসজির হয়েও তিনি ইসরায়েলে খেলতে যান।
 

ইসরায়েলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর:
২০১৭ সালে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সিরিন ল্যাবস’ এবং ২০২০ সালে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রযুক্তিপণ্য নির্মাতা ইসরায়েলি প্রতিষ্ঠান ‘অরক্যাম’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন মেসি।
 

প্রাণ বাঁচাতে মেসির নাম (২০২৩): ৭ অক্টোবর হামাসের হামলার সময় এসথার কুনিও নামের ৯০ বছর বয়সী এক নারী বন্দুকধারীর সামনে মেসির নাম উল্লেখ করে ও নিজেকে আর্জেন্টিনার মানুষ হিসেবে পরিচয় দিয়ে অপহরণের হাত থেকে রক্ষা পান।
 

ইহুদি লবির অভিযোগ ও হিব্রু শিক্ষা:
সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর এক আলজেরীয় বিশ্লেষক দাবি করেন, মেসির পেছনে ‘ইহুদি লবি’ কাজ করছে। এছাড়া ২০২০ সালে ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন হিব্রু ভাষা শেখানোর একটি ভিডিওতে মেসির নাম ব্যবহার করে শব্দের খেলা তৈরি করেছিল।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা