বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা প্রোগ্রামিং ভীতি দূর করতে জাবিপ্রবিতে ড. কায়কোবাদের বিশেষ সেমিনার সেপ্টেম্বরে আসতে পারে স্থানীয় নির্বাচনের তফসিল, ভোট নভেম্বরের শেষে: সিইসি সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে চীন: ইয়াও ওয়েন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান সফরে কাতারের প্রধানমন্ত্রী নেপালে আকস্মিক বন্যা: সাত মিনিট আগের ভূমিকম্প ঘিরেই যত রহস্য ইউনিয়ন পরিষদ কক্ষে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬, নিখোঁজ কয়েক শ মানুষ বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৫ ব্র্যান্ডের ঘি-বাটার অয়েল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তির নথি কংগ্রেসে পাঠাল যুক্তরাষ্ট্র বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল ইরানের অর্থনীতি পঙ্গু করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ভরিতে ৫ হাজার টাকা বাড়ার পর আজ সোনার দাম কত ওষুধের দাম নির্ধারণের আগে অংশীজনদের মত নেওয়ার দাবি বাপির

স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড, মিলবে যেসব সুবিধা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১০:৫২:০৪ পূর্বাহ্ন
স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড, মিলবে যেসব সুবিধা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে স্টুডেন্ট ভিসার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে নিউজিল্যান্ড। আগামী ২০ জুলাই থেকে দেশটির পাথওয়ে স্টুডেন্ট ভিসা (পিএসভি)-সংক্রান্ত নতুন নীতিমালা কার্যকর হবে। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পরিকল্পনায় আরও বেশি নমনীয়তা পাবেন এবং নির্দিষ্ট ক্ষেত্রে নতুন ভিসার আবেদন ছাড়াই বিষয় পরিবর্তনের সুযোগ মিলবে।
 

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা দিয়ে আসছে। ফান্ডস ট্রান্সফার স্কিম (এফটিএস), নির্দিষ্ট শর্তে স্বামী বা স্ত্রী এবং সন্তানদের সঙ্গে নেওয়ার সুযোগ, পাশাপাশি সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করার অনুমতির মতো সুবিধার সঙ্গে এবার যুক্ত হলো পাথওয়ে স্টুডেন্ট ভিসার নতুন সংস্কার।
 

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের তথ্যমতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটিকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলতেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম শিক্ষার্থীদের একাডেমিক পরিকল্পনা বাস্তবায়নে আগের তুলনায় বেশি স্বাধীনতা দেবে।
 

পাথওয়ে স্টুডেন্ট ভিসা কী?
পাথওয়ে স্টুডেন্ট ভিসা এমন একটি ভিসা, যার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা একটি ভিসা ব্যবহার করেই ধারাবাহিকভাবে একাধিক কোর্স সম্পন্ন করতে পারেন। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থী ইংরেজি ভাষার কোর্স বা মাধ্যমিক শিক্ষা শেষ করে একই ভিসায় উচ্চশিক্ষার পরবর্তী ধাপে ভর্তি হতে পারেন। এতে প্রতিটি কোর্সের জন্য আলাদাভাবে স্টুডেন্ট ভিসার আবেদন করার প্রয়োজন হয় না। নতুন নিয়মের মাধ্যমে একাডেমিক পরিকল্পনায় পরিবর্তন আনতে চাওয়া শিক্ষার্থীরাও এখন এই ভিসায় বাড়তি সুবিধা পাবেন।
 

নতুন ভিসা ছাড়াই বিষয় পরিবর্তনের সুযোগ
নতুন নীতিমালার সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মাধ্যমিক শিক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে। আগে পাথওয়ে স্টুডেন্ট ভিসায় নির্দিষ্ট ডিগ্রি ও বিষয় উল্লেখ থাকত। ফলে ভিসায় উল্লেখিত বিষয় পরিবর্তন করতে চাইলে নতুন করে স্টুডেন্ট ভিসার আবেদন করতে হতো।
 

২০ জুলাই থেকে এই নিয়ম বদলে যাচ্ছে। এখন ভিসায় শুধু ডিগ্রির ধরন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। ফলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন সাপেক্ষে শিক্ষার্থীরা নতুন ভিসা ছাড়াই একই ডিগ্রির অন্য বিষয়ে পরিবর্তন করতে পারবেন। সরকারের মতে, এই পরিবর্তনের ফলে সময় ও খরচ দুটোই কমবে এবং মাধ্যমিক থেকে উচ্চশিক্ষায় যাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে।
 

পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী, পাথওয়ে স্টুডেন্ট ভিসা এখন নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্ক (এনজেডকিউসিএফ)-এর লেভেল ১ থেকে ৪ পর্যন্ত বিভিন্ন শিক্ষাপথেও ব্যবহার করা যাবে। এর আওতায় থাকবে ইংরেজি ভাষার কোর্স, ফাউন্ডেশন প্রোগ্রাম এবং ভোকেশনাল সার্টিফিকেট কোর্স।
 

ইংরেজি শেখার সময়সীমাও বাড়ছে
যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী মূল কোর্স শুরুর আগে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চান, তাঁদের জন্যও সুখবর রয়েছে। প্রথমবারের পাথওয়ে স্টুডেন্ট ভিসাধারীরা এখন এনজেডকিউসিএফ লেভেল ১ থেকে ৮-এ অগ্রসর হওয়ার আগে সর্বোচ্চ ৩০ সপ্তাহ পর্যন্ত ইংরেজি ভাষা অধ্যয়ন করতে পারবেন। আগে এই সুযোগ ছিল সর্বোচ্চ ২০ সপ্তাহ। সরকারের ভাষ্য, অতিরিক্ত এই সময় শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নত করতে সহায়ক হবে এবং মূল কোর্সে ভালোভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিশ্চিত করবে।
 

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, এসব পরিবর্তন সরকারের ‘ইন্টারন্যাশনাল এডুকেশন গোয়িং ফর গ্রোথ’ উদ্যোগের অংশ। এর লক্ষ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করা এবং উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে নিউজিল্যান্ডের অবস্থানকে আরও শক্তিশালী করা।
 

তবে নতুন সুবিধা পেলেও আবেদনকারীদের আগের মতোই পাথওয়ে স্টুডেন্ট ভিসার সব বিদ্যমান শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষা, চরিত্রগত যাচাই এবং প্রকৃত শিক্ষার্থী হওয়ার প্রমাণ দেওয়ার বিষয়গুলো অপরিবর্তিত থাকছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা