রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান দেওয়ার সময় ঢলে পড়ে ইমামের মৃত্যু লুডু খেলা নিয়ে তর্কের জেরে বন্ধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা পদ্মায় ধরা পড়ল এক মণ ওজনের বিশাল কাতলা, বিক্রি হলো ৪৬ হাজারে আসছে জিৎ-দেবের নতুন সিনেমা, তবে হচ্ছে না বক্স অফিস লড়াই রুদ্ধশ্বাস লড়াইয়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা, সন্দেহের তীর মিসরীয় হ্যাকারদের দিকে বাংলা সাহিত্যে লোকজ ঐতিহ্যের রূপকার কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় মেয়েকে খুন: পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বন্যায় নিঃস্ব, খোলা আকাশের নিচে বাঘাইছড়ির শওকত আলীর পরিবার ইরানের হাতে নিহত হলে তেহরানকে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ট্রাম্পের নতুন বউ রেখে মালয়েশিয়া যাওয়ার ১০ দিন পরই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু বন্যাদুর্গতদের ঘরে ঘরে খাগড়াছড়ি জেলা পরিষদের ত্রাণ, পাশে থাকার আশ্বাস গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান, তুললেন সেলফি কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে নতুন নিয়ম: আগে সুযোগ পাবেন স্থানীয়রা, তারপর বিদেশি চুয়েটে হলের কক্ষে গাঁজার আসর, হাতেনাতে ৯ শিক্ষার্থী আটক মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত শুরু বিশ্ব কাবাব দিবস আজ মাঝ আকাশে আর্জেন্টিন পাইলটের আত্মহত্যা

পদ্মায় ধরা পড়ল এক মণ ওজনের বিশাল কাতলা, বিক্রি হলো ৪৬ হাজারে

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:২১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:২১:৫৭ পূর্বাহ্ন
পদ্মায় ধরা পড়ল এক মণ ওজনের বিশাল কাতলা, বিক্রি হলো ৪৬ হাজারে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে এক জেলের বেড়জালে ৪০ কেজি (এক মণ) ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। পরে সেটি বাজারে ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পেশাদার জেলে মুরাদ হোসেন প্রতিদিনের মতোই কয়েক জন সঙ্গীকে নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। রায়টা পাথরঘাট এলাকায় তাঁরা বেড়জাল ফেলেন। বিকেল পাঁচটার দিকে জেলেরা জালের ভেতর ভারী কিছুর উপস্থিতি টের পান। ধীরে ধীরে জালটি নদীর তীরে টেনে তোলার পর বিশাল এই কাতলা মাছটি দেখতে পান তাঁরা। পদ্মার এই অংশে এত বড় মাছ ধরা পড়ার ঘটনা বিরল। তাই খবর পেয়ে একনজর মাছটি দেখতে মুহূর্তের মধ্যেই নদীর ঘাটে ভিড় জমায় উৎসুক জনতা।
 

পরে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হলে স্থানীয় বাসিন্দা রিপন আলীসহ কয়েক জন বন্ধু মিলে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
 

বিশাল এই মাছ ধরতে পেরে জেলে মুরাদ হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই পদ্মায় মাছ ধরে আসছি। কিন্তু আমার জীবনে এত বড় মাছ আগে কখনো ধরা পড়েনি। প্রথমবারের মতো এক মণ ওজনের মাছ ধরতে পেরে আমার খুব আনন্দ লাগছে।’
 

ক্রেতা রিপন আলী বলেন, ‘পদ্মা নদীর এত বড় ও তাজা কাতলা মাছ সচরাচর পাওয়া যায় না। খবর পেয়ে আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। এত বড় মাছ কিনতে পেরে আমরা সবাই খুব আনন্দিত।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আজান দেওয়ার সময় ঢলে পড়ে ইমামের মৃত্যু

আজান দেওয়ার সময় ঢলে পড়ে ইমামের মৃত্যু