রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ মহালয়া আজ, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজায় শুরু দুর্গোৎসব প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক হীড বাংলাদেশে চাকরি, মাসিক বেতন ৪০ হাজার টাকা বসনিয়ায় অনিয়মিত সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ বাঘাইছড়ির ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশের পোস্টাল ভোটিং মডেল নিতে চায় নেপাল ও শ্রীলঙ্কা বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

রুদ্ধশ্বাস লড়াইয়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:১২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:১২:৫৬ পূর্বাহ্ন
রুদ্ধশ্বাস লড়াইয়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা

সুইজারল্যান্ড ১০ জন নিয়ে অনেক চেষ্টা করেছিল ম্যাচটা যেন টাইব্রেকারে নিয়ে যাওয়া যায়, তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেজের অসাধারণ এক গোল এবং অতিরিক্ত সময়ের পর বাড়ানো সময়ে লাউতারো মার্তিনেসের লক্ষ্যভেদে সুইসদের ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
 

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত এই জয়ে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এখন শক্তিশালী ইংল্যান্ড।
 

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে ম্যাচের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড। ৬৭তম মিনিটে সুইসদের সমতায় ফেরান ড্যান এনডয়ে।
 

ম্যাচের ৭২তম মিনিটে বড় ধাক্কা খায় সুইসরা। ইচ্ছা করে মাঠে পড়ে গিয়ে (ডাইভিং) দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। ১০ জনের দলে পরিণত হওয়ার পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা।
 

নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও কোনো দল জালের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে আলভারেজ ও লাউতারোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। আগামী ১৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে