বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ব্র্যান্ডের ঘি-বাটার অয়েল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তির নথি কংগ্রেসে পাঠাল যুক্তরাষ্ট্র বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল ইরানের অর্থনীতি পঙ্গু করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ভরিতে ৫ হাজার টাকা বাড়ার পর আজ সোনার দাম কত ওষুধের দাম নির্ধারণের আগে অংশীজনদের মত নেওয়ার দাবি বাপির লালমনিরহাটে সৎমেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা সিজেপির বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাফুফে চাঁদপুরে ২ হাজার ইয়াবাসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী লীগ আমলে মাফিয়া শ্রেণির উত্থান হয়েছিল’: স্থানীয় সরকারমন্ত্রী মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন ইউপি সদস্য জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ

ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:১১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:১১:২১ পূর্বাহ্ন
ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজে হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আজ রোববার (১২ জুলাই) এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
 

এর পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে ওই পথ দিয়ে যেতে দেওয়া হবে না।
 

আইআরজিসির দাবি, কয়েকটি জাহাজ অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল এবং তারা সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ফলে বাধ্য হয়ে গুলি করে সতর্ক করা হয়েছে।
 

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গুলিতে ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম এম/ভি জিএফএস গ্যালাক্সি। সাইপ্রাসের পতাকাবাহী এই কনটেইনার জাহাজের ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।
 

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। তবে তিনি কূটনৈতিক আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন।
 

এদিকে ইরানের এই অবরোধের কারণে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হতো।
 

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়ছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতিকে আরও উসকে দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পেট্রোলের এই মূল্যবৃদ্ধি আসন্ন কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে একটি স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ ব্র্যান্ডের ঘি-বাটার অয়েল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

৫ ব্র্যান্ডের ঘি-বাটার অয়েল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ