শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশের পোস্টাল ভোটিং মডেল নিতে চায় নেপাল ও শ্রীলঙ্কা বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা, সন্দেহের তীর মিসরীয় হ্যাকারদের দিকে

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৩:৩৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৩:৩৯:০৯ অপরাহ্ন
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা, সন্দেহের তীর মিসরীয় হ্যাকারদের দিকে

বিশ্বকাপে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়ের রেশ কাটতে না কাটতেই জন্ম নিয়েছে নতুন এক বিতর্ক। খোদ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) সাইবার হামলার অভিযোগ উঠেছে।
 

এএফএ জানিয়েছে, তাদের একটি প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একাধিক বার্তা পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পেছনে মিসরীয় হ্যাকারদের হাত থাকতে পারে।
 

এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। বিবিসি জানিয়েছে, এএফএর প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো ওই ই-মেইলগুলোতে আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। বার্তাগুলোতে দাবি করা হয়, ম্যাচের ফল এসেছে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের’ কারণে। এমনকি সেখানে লেখা হয়, ‘আর্জেন্টিনা জেতেনি।’ পাশাপাশি মিসর দলের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয় ওই বার্তাগুলোতে।
 

এএফএর অভ্যন্তরীণ সূত্রের ধারণা, এসব ই-মেইল মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকারের কাজ হতে পারে।
 

এদিকে গত শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে এএফএ জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে এমন কিছু ই-মেইল পাঠানো হয়েছে, যেগুলো সংস্থার কোনো কর্মকর্তা বা যোগাযোগ বিভাগ তৈরি কিংবা অনুমোদন করেনি। তাদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে বলেও জানানো হয়।
 

সমর্থক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে এএফএ বলেছে, সম্প্রতি ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক কোনো ই-মেইল, বিশেষ করে যেগুলোতে লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো যেন গ্রহণ না করা হয়।
 

উল্লেখ্য, আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিসর। তবে শেষ ১১ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। প্রথমে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান, এরপর লিওনেল মেসি সমতা ফেরান। যোগ করা সময়ে জয়সূচক গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ আটের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
 

তবে ৩-২ গোলের এই ম্যাচটি ঘিরে শুরু থেকেই বিতর্ক চলছে। রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর প্যানেলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী