রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’: ইরান দুর্যোগ মোকাবিলায় গাফিলতি চলবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা সম্পন্ন প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী আজান দেওয়ার সময় ঢলে পড়ে ইমামের মৃত্যু লুডু খেলা নিয়ে তর্কের জেরে বন্ধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা পদ্মায় ধরা পড়ল এক মণ ওজনের বিশাল কাতলা, বিক্রি হলো ৪৬ হাজারে আসছে জিৎ-দেবের নতুন সিনেমা, তবে হচ্ছে না বক্স অফিস লড়াই রুদ্ধশ্বাস লড়াইয়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা, সন্দেহের তীর মিসরীয় হ্যাকারদের দিকে বাংলা সাহিত্যে লোকজ ঐতিহ্যের রূপকার কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় মেয়েকে খুন: পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বন্যায় নিঃস্ব, খোলা আকাশের নিচে বাঘাইছড়ির শওকত আলীর পরিবার ইরানের হাতে নিহত হলে তেহরানকে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ট্রাম্পের নতুন বউ রেখে মালয়েশিয়া যাওয়ার ১০ দিন পরই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু বন্যাদুর্গতদের ঘরে ঘরে খাগড়াছড়ি জেলা পরিষদের ত্রাণ, পাশে থাকার আশ্বাস গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান, তুললেন সেলফি কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে নতুন নিয়ম: আগে সুযোগ পাবেন স্থানীয়রা, তারপর বিদেশি

বাংলা সাহিত্যে লোকজ ঐতিহ্যের রূপকার কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৩:৩৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৩:৩৭:৩৭ অপরাহ্ন
বাংলা সাহিত্যে লোকজ ঐতিহ্যের রূপকার কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ

‘সোনালী কাবিন’ খ্যাত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মদিন আজ শনিবার (১১ জুলাই)। বাংলা কবিতায় তিনি বহুমাত্রিক কাব্যভাষা, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনচিত্রের অনন্য শিল্পরূপ ফুটিয়ে তুলেছেন, যা তাঁকে এনে দিয়েছে পাঠকপ্রিয়তা ও অমরত্ব।
 

কবির প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ করেন তিনি।
 

ষাটের দশকে ‘লোক লোকান্তর’ ও ‘কালের কলস’ কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা কবিতায় নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন আল মাহমুদ। পরবর্তীতে ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর সবচেয়ে সাড়া জাগানো ও বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’।
 

শুধু কবি হিসেবেই নয়, শিশুসাহিত্যিক ও সাংবাদিক হিসেবেও সাহিত্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পানকৌড়ির রক্ত’, ‘কবি ও কোলাহল’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন’।
 

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি এই প্রখ্যাত কবি মৃত্যুবরণ করেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’: ইরান

হরমুজ প্রণালি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’: ইরান