বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬, নিখোঁজ কয়েক শ মানুষ বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৫ ব্র্যান্ডের ঘি-বাটার অয়েল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তির নথি কংগ্রেসে পাঠাল যুক্তরাষ্ট্র বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল ইরানের অর্থনীতি পঙ্গু করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ভরিতে ৫ হাজার টাকা বাড়ার পর আজ সোনার দাম কত ওষুধের দাম নির্ধারণের আগে অংশীজনদের মত নেওয়ার দাবি বাপির লালমনিরহাটে সৎমেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা সিজেপির বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাফুফে চাঁদপুরে ২ হাজার ইয়াবাসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা সাহিত্যে লোকজ ঐতিহ্যের রূপকার কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৩:৩৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৩:৩৭:৩৭ অপরাহ্ন
বাংলা সাহিত্যে লোকজ ঐতিহ্যের রূপকার কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ

‘সোনালী কাবিন’ খ্যাত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মদিন আজ শনিবার (১১ জুলাই)। বাংলা কবিতায় তিনি বহুমাত্রিক কাব্যভাষা, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনচিত্রের অনন্য শিল্পরূপ ফুটিয়ে তুলেছেন, যা তাঁকে এনে দিয়েছে পাঠকপ্রিয়তা ও অমরত্ব।
 

কবির প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ করেন তিনি।
 

ষাটের দশকে ‘লোক লোকান্তর’ ও ‘কালের কলস’ কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা কবিতায় নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন আল মাহমুদ। পরবর্তীতে ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর সবচেয়ে সাড়া জাগানো ও বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’।
 

শুধু কবি হিসেবেই নয়, শিশুসাহিত্যিক ও সাংবাদিক হিসেবেও সাহিত্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পানকৌড়ির রক্ত’, ‘কবি ও কোলাহল’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন’।
 

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি এই প্রখ্যাত কবি মৃত্যুবরণ করেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬, নিখোঁজ কয়েক শ মানুষ

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬, নিখোঁজ কয়েক শ মানুষ