রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ মহালয়া আজ, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজায় শুরু দুর্গোৎসব প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক হীড বাংলাদেশে চাকরি, মাসিক বেতন ৪০ হাজার টাকা বসনিয়ায় অনিয়মিত সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ বাঘাইছড়ির ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশের পোস্টাল ভোটিং মডেল নিতে চায় নেপাল ও শ্রীলঙ্কা বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বন্যায় নিঃস্ব, খোলা আকাশের নিচে বাঘাইছড়ির শওকত আলীর পরিবার

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৩:০৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৩:০৫:৩৯ অপরাহ্ন
বন্যায় নিঃস্ব, খোলা আকাশের নিচে বাঘাইছড়ির শওকত আলীর পরিবার
মোঃআব্দুজ জাহের, বাঘাইছড়ি: বাঘাইছড়িতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বসতবাড়ি হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন শওকত আলী। প্রবল স্রোতে তার একমাত্র বসতবাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাওয়ায় বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে। নিরাপদ আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাকে।
‎
‎জানা গেছে, শওকত আলীর বাড়ি বাঘাইছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের মুসলিম ব্লক গুচ্ছগ্রামে। সাম্প্রতিক বন্যার তীব্র স্রোতে তার বসতবাড়ি সম্পূর্ণ ভেঙে যায়। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও পানিতে ভেসে বা নষ্ট হয়ে যায়। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় নতুন করে ঘর নির্মাণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
‎
‎শওকত আলী বলেন, “বন্যায় আমার সবকিছু শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে এখন খুব কষ্টে আছি। মাথা গোঁজার মতো কোনো নিরাপদ আশ্রয় নেই। প্রশাসন এবং সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে আবার নতুন করে ঘর নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, শওকত আলীর পরিবার বর্তমানে অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
‎
‎এলাকাবাসীর প্রত্যাশা, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা শওকত আলীর পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবেন, যাতে তারা আবার একটি নিরাপদ আশ্রয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে