মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল ইরানের অর্থনীতি পঙ্গু করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ভরিতে ৫ হাজার টাকা বাড়ার পর আজ সোনার দাম কত ওষুধের দাম নির্ধারণের আগে অংশীজনদের মত নেওয়ার দাবি বাপির লালমনিরহাটে সৎমেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা সিজেপির বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাফুফে চাঁদপুরে ২ হাজার ইয়াবাসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী লীগ আমলে মাফিয়া শ্রেণির উত্থান হয়েছিল’: স্থানীয় সরকারমন্ত্রী মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন ইউপি সদস্য জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন

ইরানের হাতে নিহত হলে তেহরানকে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ট্রাম্পের

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০২:১৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০২:১৭:২২ অপরাহ্ন
ইরানের হাতে নিহত হলে তেহরানকে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ট্রাম্পের

ইরানের হামলায় নিজের মৃত্যু হলে তেহরানের ওপর নজিরবিহীন সামরিক হামলা চালানোর আগাম নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এমন কোনো পরিস্থিতি তৈরি হলে ইরানের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।
 

ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ট্রাম্পকে হত্যার নতুন ইরানি পরিকল্পনার খবর আসার পরপরই এই কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। অবশ্য এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরান বহু বছর ধরেই তাঁকে হত্যার চেষ্টা করছে এবং তিনি দীর্ঘ সময় ধরে তাদের মূল লক্ষ্যবস্তু হয়ে আছেন। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় তাঁকে হত্যার আহ্বানসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনাও উল্লেখ করেন ট্রাম্প। সাক্ষাৎকারের শেষ দিকে তিনি মন্তব্য করেন, ‘আমি আশা করি, (এমন কিছু ঘটলে) আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।’
 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্প্রতি ট্রাম্পকে হত্যার নতুন একটি সম্ভাব্য ছক তৈরি করেছে—এমন সুনির্দিষ্ট তথ্য রয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
 

প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটনও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাচ্ছিল, তবে ইসরায়েলের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যটিকে বেশ নতুন ও গুরুতর হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে এই চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য দুই দেশের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল

ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল